ডিসি-এসপিসহ বিশিষ্টজনদের অংশগ্রহণ
- আপলোড তারিখঃ
২১-১২-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় বিজিবি দিবস উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
২২৫ তম বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) দিবস-২০১৯ উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সদর দপ্তরে এ আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিপাহীরা। ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান-এর আমন্ত্রণে এতে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, চুয়াডাঙ্গার সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, মিঠুন মাহমুদসহ চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, জনপ্রতিনিধি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ সময় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান।
কমেন্ট বক্স