দক্ষ জনশক্তি দেশের সম্পদ -ডিসি নজরুল ইসলাম
- আপলোড তারিখঃ
১৯-১২-২০১৯
ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস
সমীকরণ প্রতিবেদন:
‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ-সম্মান দুই-ই মেলে’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৃথক পৃথকভাবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
নানা আয়োজনে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য- ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ-সম্মান দুই-ই মেলে’। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘দক্ষ জনশক্তি দেশের সম্পদ। বিদেশে বাংলাদেশের সুনাম ও রেমিটেন্স উপার্জনের দক্ষতা অর্জনের বিকল্প নেই। পাশাপাশি বাংলাদেশকে উন্নত দেশের শিখরে নিতে দক্ষ জনশক্তি খুব গুরুত্বপূর্ণ।’ বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান। সভার শুরুতে দিবসের প্রতিপাদ্য বিষয়ের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কে এম মিজানুর রহমান। সভা শেষে একজন সফল অভিবাসীসহ তিনটি ক্যাটাগরিতে নয়জনকে পুরস্কার দেওয়া হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন। সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান ও বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন। সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই, সহকারী অধ্যাপক আব্দুর রজ্জাক, সমবায় কর্মকর্তা নাজির হোসেন, আইসিটি কর্মকর্তা স্নিগ্ধা দাস, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, ভিডিপি কর্মকর্তা মিলন আলী প্রমুখ।
জীবননগর:
জীবননগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, ডা. মাহমুদা খাতুন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্বীনেশ চন্দ্র পাল।
মেহেরপুর:
র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ দিবস পালিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার মাহমুদুল হাসান, টিটিসির অধ্যক্ষ শহিদুল ইসলাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এ দিন সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌফিকুর রহমানের নেতৃত্বে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার মাহমুদুল হাসান, নিরুপমা রায়, টিটিসির অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:
‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ-সম্মান দুই-ই মিলে’ এ স্লোগানে গতকাল বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে পুরোনো ডিসি কোর্ট চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মাহমুদ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ঝিনাইদহ টিটিসির অধ্যক্ষ মো. রুস্তম আলী, ঝিনাইদহ জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার প্রমুখ।
কমেন্ট বক্স