নিজ নিজ দায়িত্ব পালনে আরও সচেতন হতে হবে
- আপলোড তারিখঃ
১৬-১২-২০১৯
ইং
চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভার শুরুতে পূর্বের সভার কার্যবিবরণী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। বিগত কার্যবিবরণীর সিদ্ধান্তে সবাই একমত হওয়ায় তা দৃঢ়ীকরণ করে সভা শুরু হয়। সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকা-, আইনশৃঙ্খলা ও দাপ্তরিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘নিজ নিজ দায়িত্ব পালনে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। লোক দেখানো নয়, যথাযথ সেবাদানকেই নিজেদের লক্ষ্য হিসেবে নিতে হবে।’ এ সময় তিনি জেলা প্রশাসন গৃহীত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সব কর্মসূচিতে সবার অংশগ্রহণের নির্দেশ দেন।
কমেন্ট বক্স