আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন
- আপলোড তারিখঃ
১৪-১২-২০১৯
ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব ভবনের তৃতীয়তলা মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সদস্য দৈনিক শেয়ার বিজ পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দারের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভার সভাপতি সরদার আল-আমিন সভার কাজ পরিচালনার জন্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ এবং চ্যানেল আইয়ের চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কচিকে অনুরোধ করেন। এরপর গত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, জিটিভি ও দৈনিক বণিক বার্তা এবং দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের চুয়াডাঙ্গা প্রতিনিধি রিফাত রহমান।
সভায় গত সভার কার্যবিবরণী পাঠের পর তা সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়। এরপর সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি তাঁর দ্বিবার্ষিক প্রতিবেদন উপস্থাপন করলে প্রতিবেদনের ওপর ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা, দি ইনডিপেনডেন্ট ও বাংলাদেশ পোস্টের চুয়াডাঙ্গা প্রতিনিধি এম এম আলাউদ্দিন, দৈনিক যোগাযোগ প্রতিদিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি শেখ সেলিম, দৈনিক সংগ্রামের চুয়াডাঙ্গা সংবাদদাতা মাহতাব উদ্দিন, দি ডেইলি অবজারভারের চুয়াডাঙ্গা প্রতিনিধি আবুল হাশেম, দৈনিক শেয়ার বিজ পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক সংবাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ উদ্দীন খাঁন ও দেশ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু। অর্থ সম্পাদক আব্দুস সালাম সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করলে সভায় সেগুলোর অনুমোদন দেওয়া হয়। তারপর (২০২০-২০২১) দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনার জন্য চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের অ্যাড. সোহবার হোসেনকে মনোনীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও দৈনিক ইনকিলাবের চুয়াডাঙ্গা প্রতিনিধি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক এবং একুশে টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক ও দৈনিক আমার সংবাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি ইসলাম রকিব, কার্যনির্বাহী সদস্য ও মাছরাঙা টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ফাইজার চৌধুরী, এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম ও দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি।
সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূর্ণভূমির চুয়াডাঙ্গা প্রতিনিধি আব্দুল মজিদ জিল্লু, ৭১ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি এম এ মামুন, দৈনিক জবাবদিহি পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি আলমগীর কবীর শিপলু, দৈনিক সময়ের কাগজের চুয়াডাঙ্গা প্রতিনিধি শামীম রেজা, দৈনিক পশ্চিমাঞ্চলের আদালত প্রতিবেদক ফজলে রাব্বী সাগর, চ্যানেল নাইনের চুয়াডাঙ্গা প্রতিনিধি উজ্জ্বল মাসুদ, দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, দৈনিক জাগরণের চুয়াডাঙ্গা প্রতিনিধি সনজিত কর্মকার, দৈনিক নয়দিগন্তের চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা হুসাইন মালিক, আরটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগ, দৈনিক সমকালের চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুল ইসলাম, সময় টিভি ও দৈনিক সময়ের আলো পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুন, নিউজ ২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আখতার এবং দৈনিক মানবজমিন পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মশিউর রহমান।
সভার শেষে প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন তাঁর বক্তব্যে বলেন, ‘আগামী নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমরা যেন প্রতিপক্ষ না হই।’ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সব সদস্যের সহযোগিতা কামনা করেন।
কমেন্ট বক্স