মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছাড়া সমাজকে দুর্নীতি মুক্ত করা সম্ভব না

  • আপলোড তারিখঃ ১০-১২-২০১৯ ইং
নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছাড়া সমাজকে দুর্নীতি মুক্ত করা সম্ভব না
মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন, চুয়াডাঙ্গার আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম সমীকরণ প্রতিবেদন: ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্যে মানববন্ধন, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শন ও ব্যানার ফেস্টুন টাঙানোর মধ্য দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। চুয়াডাঙ্গা: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনায় চুয়াডাঙ্গার সব সরকারি দপ্তর পেপারলেস তথা কাগজ কলমের ঝামেলা মুক্ত করার ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এতে করে দুর্নীতি রোধের সঙ্গে সঙ্গে সেবার মান ও গতিবৃদ্ধি হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছাড়া সমাজকে দুর্নীতি মুক্ত করা সম্ভব না। আমরা আমাদের সাধ্যমতো স্বাভাবিকভাবে সবকিছু চালিয়ে যাব। আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী সবাইকে মূল্যায়ন করব। বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে কাজ করে চলেছে। আমরা যদি এ দেশ থেকে দুর্নীতি রুখতে পারি, তাহলে ২০৪১ সালের মধ্যে এ দেশকে সুখী-সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়া সম্ভব।’ গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। ‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধীদিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক পাঁয়রা অবমুক্ত করা হয়। পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ কমিটি। চুয়াডাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকছানা ছন্দা, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলী, জেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী সাজেদুর রহমান প্রমুখ। পরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ‘দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায়’ বিষয়ের ওপর রচনা লিখে প্রথম স্থান অধিকার করেছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নওরীন নূর, দ্বিতীয় হয়েছে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী হৃদিয়া পারভীন ও চুয়াডাঙ্গা একাডেমির নবম শ্রেণির ছাত্র শোয়েব আক্তার তৃতীয় স্থান অর্জন করেছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুঝাত পারভীন। আলমডাঙ্গা: `` আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি দুর্নীতিবিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান ও মনিরুজ্জামান। সভায় স্বাগত বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী প্রধান শিক্ষক আনিসুজ্জান। দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি ও প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টুর উপস্থাপনায় সভায় বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ইউসুপ হাসান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সদস্য সাইদ মো. হিরন, ডা. সামসুজ্জোহা শাবু, শিক্ষক আলী কদর প্রমুখ। জীবননগর: ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ প্রতিপাদ্যে জীবননগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সমবায় কর্মকর্তা মতেহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্বীনেশ চন্দ্র পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম আর বাবু। মেহেরপুর: `` ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গণস্বাক্ষর অভিযান, মানববন্ধন এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। মানববন্ধনে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য নুরুল আহমেদ প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌফিক রহমানসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে অংশগ্রহণ করেন। এর আগে এ দিন সকালে জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক আতাউল গনি গণস্বাক্ষর করে দুর্নীতিবিরোধী অভিযানের সূচনা করেন। মুজিবনগর: ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একাতাবদ্ধ’ প্রতিপাদ্যে মুজিবনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকার, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, মুজিবনগর উপজেলার দুর্নীতিবিরোধী কমিটির সাধারণ সম্পাদক বাকের আলী প্রমুখ অংশ নেন। গাংনী: মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকালে গাংনী উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আলোচনা সভার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়ানুর রহমান, গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, সন্ধ্যানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের নেতা রেজাউল হকসহ দুর্নীতিবিরোধী কমিটির সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঝিনাইদহ: ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে পুরাতন ডিসি কোর্ট চত্বরের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ-জামান, পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ, সনাকের সহসভাপতি এম সাইফুল মাবুদ ও সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী