গাংনীতে লাগেজে ৮ কেজি গাঁজা, আটক ২
- আপলোড তারিখঃ
০৮-১২-২০১৯
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল কাজীপুর গোলাম বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কয়াফনিয়া গ্রামের শাহ জামালের ছেলে শাহ মুসলিম ওরফে তামিম (২৪) ও একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর ছয়ঘরিয়া এলাকার ওয়ারেস ম-লের ছেলে নাইম ম-ল নয়ন (২৩)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, সকাল সাড়ে সাতটার দিকে ওই দুই মাদক ব্যবসায়ী দৌলতপুর সীমান্ত থেকে চোরাই পথে গাঁজা নিয়ে কাজীপুর-বামন্দী রোডের গোলাম বাজার এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দুটি লাগেজের ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাঁরা নিজেদেরকে গামের্ন্টস কর্মী বলেও দাবি করেন।
কমেন্ট বক্স