মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিগগিরই হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম চালু করা হবে

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০১৯ ইং
শিগগিরই হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম চালু করা হবে
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিউনিটি সাপোর্ট কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনা কমিউিনিটি সাপোর্ট কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা একটার দিকে হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। প্রধান অতিথির বক্তব্যে ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, হাসপাতালে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে সাপোর্ট কমিটির উদ্যোগে ধারাবাহিকভাবে কার্যক্রম চলে আসছে। সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন কমিটি প্রতিটি সভায় যেসব আলোচ্য সূচি নিয়ে সিদ্ধান্ত নেয়, তা বাস্তবায়নে সব সময় কাজ করে যাচ্ছে। হাসপাতালে রোগীদের বসার জন্য জরুরি বিভাগের সামনে অতিশিগগিরই চেয়ার প্রদান করা হবে। সদর হাসপাতালকে দালালমুক্ত করতে ও হাসপাতাল এলাকায় অপরাধ দমনে পুলিশের একজন এসআই সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। হাসপাতালে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত চিকিৎসকরে রাউন্ড চলাকালীন বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। কমিটির দেওয়া নিয়োগের স্বেচ্ছাসেবকরা ডিউটি চলাকালীন সময়ে নির্ধারিত পোশাকে ডিউটি করতে হবে। তিনি আরও বলেন, ‘হাসপাতাল চত্বরে সব সময় কিছু দালাল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে গরীব অসহায় রোগীসহ তাদের স্বজনদের হয়রানি করে। এসব দালালদের চিহিৃত করে হাসপাতাল এলাকা থেকে বের করে দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্যে আরও চারজন সুইপার নিয়োগ দেওয়া হবে। পৌর মেয়র বলেন, হাসপাতালের নতুন ১৫০ শয্যা ভবনটি কয়েক মাস আগেই জেলা স্বাস্থ্য বিভাগ হস্তান্তর করেছে। শিগগিরই হাসপাতালের তিনটি ওয়ার্ড চালু করা হবে। এতে ১২ জনের মতো জনবল লাগবে। তা নিয়োগ করে নতুন ভবনের কার্যক্রম চালু করা হবে। এতে ১০০ শয্যা হাসপাতালের ওপর থেকে কিছুটা চাপ কমে যাবে। চিকিৎসা ব্যবস্থাপনা উন্নয়ন কমিউনিটি সাপোর্ট কমিটির সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপারের প্রতিনিধি চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) মাসুদ আলম, মেডিকেল অফিসার ডা. আউলিয়ার রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম কবির, সদর মডেল হাসপাতাল বাস্তবায়ন কমিটির সেক্রেটারি দেলোয়ার উদ্দিন দুলু, সদস্য ডা. মো. একরামুল হক, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার ফেরদৌস আরা রোকেয়া ও স্টোরকিপার হাদিউজ্জামান। সভাটি সঞ্চালনা করেন সদর হাসপাতালের হেল্থ এডুকেটর মো. দেলোয়ার হোসেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী