এলাকায় জন্য উন্নয়নমূলক কাজ করতে পারলে ধন্য হব
- আপলোড তারিখঃ
০৭-১২-২০১৯
ইং
আলমডাঙ্গায় সুধী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম
তানভীর সোহেল, আলমডাঙ্গ:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, এসবি প্রধান মীর শহিদুল ইসলামের সঙ্গে সুধী ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আলমডাঙ্গা প্রধান সড়কে অবস্থিত মোহনা বন্ধু সমিতির অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে মীর শহিদুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার সারা দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। আপনারা যদি জনপ্রতিনিধিদের কাজে লাগাতে ব্যর্থ হন, তবে উন্নয়ন থেকে বঞ্চিত হবেন।’ তিনি আরও বলেন, ‘আমি ও শফিকুল দুজনই বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে আছি। আমাদের দিয়ে যদি এলাকার কোনো উন্নয়নমূলক কাজ হয়, তবে অবশ্যই আমরা ওই কাজের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কাজের জন্য চেষ্টা করব। তবে আমাদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে। কারণ, আমরা দুজনই খুব ব্যস্ততার মধ্যে থাকি। তবুও নিজ এলাকার জন্য কিছু করতে পারলে ধন্য হব।’
এ সময় আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম আলমডাঙ্গার কয়েকটি সমস্যার কথা তুলে ধরেন। তার মধ্যে আলমডাঙ্গা রেলস্টশনের কার্যক্রম পুনরায় চালুকরণ ও কুমারী ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটকে ডিপ্লোমা কলেজে রূপান্তরিতকরণ। এসব সমস্যার কথা শুনে মীর শহিদুল ইসলাম প্রতিশ্রুতি দেন, ‘আমি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে এসব সমস্যা সমাধানের চেষ্টা করব।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া, বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ আলম, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক তবা, প্রেসক্লাবের সহসভাপতি আতিয়ার রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, বন্ধু সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জোহা শাবু, সুইজারল্যান্ড প্রবাসী মিজানুর রহমান মিজু প্রমুখ।
এর আগে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-১) কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক হয়ে সস্ত্রীক আলমডাঙ্গায় পৌঁছালে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
কমেন্ট বক্স