মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে দেড় কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৯ ইং
মহেশপুরে দেড় কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে দেদার আসছে ফেনসিডিল-মদ-গাঁজা আব্দুর রহিম: ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রবেশ করা প্রায় দেড় কোটি টাকার মাদক জব্দ করেছে বিজিবি। গত ৬ মাসে এ সব মাদক জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে প্রায় ২৬ হাজার বোতল ফেনসিডিল, ২৫ শ বোতল ভারতীয় মদ ও প্রায় ৫০ কেজি গাঁজা। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা হবে। অভিযোগ উঠেছে মাদক বহনকারীদের কয়েকজনকে বিজিবি আটক করতে পারলেও পর্দার আড়ালে থাকা গডফাদাররা রয়ে গেছে ধরা-ছোঁয়ার বাইরে। সীমান্ত দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার মাদক চোরা পথে বাংলাদেশে প্রবেশ করছে। তবে বিজিবি সর্তকতায় সেগুলোর বেশির ভাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হচ্ছে। এদিকে বিভিন্ন সময় অবৈধভাবে প্রবেশের সময় উদ্ধার হওয়া প্রায় দেড় কোটি টাকার বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল মোহা: আমিরুল ইসলাম, বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া সাদাত খান (পিএসসি), জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসান, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার, কোটচাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার আতিক হাসান প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আজিজ, চুয়াডাঙ্গার উপপরিচালক শরিয়ত উল্লাহ। অনুষ্ঠানে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মহেশপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, ৫৮ বিজিবির এক ই-মেইল বার্তায় বলা হয়েছে, ২০১৯ সালের ১৩ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আটককৃত ভারতীয় ২৫,৯১৬ বোতল ফেনসিডিল, ২৫০২ বোতল মদ, সাড়ে ৩ লিটার বাংলা মদ, ৪৯ কেজি ৫০৪ গ্রাম গাঁজা ও ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৩ লক্ষ ৩ হাজার ১৪ টাকা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী