নারীদের আত্মকর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছে সরকার
- আপলোড তারিখঃ
৩০-১১-২০১৯
ইং
মেহেরপুরে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চেক বিতরণ অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর অফিস:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকার নারীদের আত্মকর্মসংস্থানের জন্য পুরুষের পাশাপাশি ব্যাপকহারে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছে। মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারে, এ জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুর জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চেক বিতরণ অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে, স্কুলের পরিবেশ সুন্দর হচ্ছে। ১৫ বছর আগে দেশের যে চিত্র ছিল, এখন আর তা নেই। অর্থনৈতিক উন্নয়নের কারণে দেশের মানুষ কেউ পুষ্টিহীন নেই। সবই হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪১ সালে বাংলাদেশকে বিশ্বের একটি উন্নয়ন সমৃদ্ধি দেশ হিসেবে দেখতে চান।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা। আলোচনা সভা শেষে ৫০ জন মহিলার মধ্যে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
কমেন্ট বক্স