মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ন্যায়বিচার নিশ্চিত করতে মামলার জট কমাতে হবে

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০১৯ ইং
ন্যায়বিচার নিশ্চিত করতে মামলার জট কমাতে হবে
চুয়াডাঙ্গায় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে জেলা জজ মোহা. রবিউল ইসলাম বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম বলেছেন, ‘বিচারক ও আইনজীবীরা নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সবার আগে মামলার জট কমাতে হবে। মামলার সাক্ষীরা আদালতে এসে যাতে ফিরে না যায়, সে জন্য সরকারি কৌঁসুলীদের আরও দায়িত্বশীল হতে হবে।’ গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা জজশীপের সম্মেলনকক্ষে আয়োজিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা জজ মোহা. রবিউল ইসলাম এসব কথা বলেন। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. শামসুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে অংশ নেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম, যুগ্ম জেলা জজ (১ম আদালত) কামাল হোসেন শিকদার, যুগ্ম জেলা জজ (২য় আদালত) নীলা কর্মকার, সিনিয়র সহকারী জজ ছানাউল্লাহ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাপীয়া নাগ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিহা নোশীন বর্ণী, সহকারী জজ মাহবুবা শারমিন, সহকারী জজ আরমান হোসেন ও সহকারী জজ নীলা খাতুন। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, জেল সুপার নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম উদ্দীন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আবুল বাশার, জিপি অ্যাড. খন্দকার নাসির উদ্দীন মনজু, পিপি অ্যাড. বেলাল উদ্দীন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী