আলমডাঙ্গা পৌর আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাতি আবু মুছার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সম্মেলনের শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাজি হাসান কাদির গণু।
প্রধান অতিথির বক্তব্য এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। অথচ বিরোধী দল দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করছে। তারা ১৯৭৪ সালে কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশে দুর্ভিক্ষ এনেছিল। ঠিক একইভাবে তারা দীর্ঘ বছর পর হঠাৎ কখনও পেয়াজের সংকট, কখনও লবনের সংকট সৃষ্টি করে গুজব রটিয়ে দেশের মানুষকে বোকা বানাতে চাচ্ছে। কিন্ত এটা ৭৪ সাল নয়, ২০১৯ সাল। আপনারা এখনও সাবধান হন, না হলে জনগনই আপনাদের বিচার করবে। আজ আমরা একটি স্বাধীন ভূখ- পেয়েছি, একটি পতাকা পেয়েছি। আমাদের ছেলেরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে সবার প্রতি অনুরোধ করছি। আপনারা সংগঠনকে শক্তিশালী করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, প্রশান্ত অধিকারী, অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাড. বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, খন্দকার শাহ আলম মণ্টু, সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান, কাজী খালেদুর রহমান অরুন, আলম হোসেন ও জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন।
পৌর আওয়ামী লীগের সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থাপনায় সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিৎ দেব শর্মা, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তবা, উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, নুরুল ইসলাম দিপু, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উল্লাহ, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিণ্টু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সৈকত খান, সাকিব, অটল প্রমুখ।
সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে দেলোয়ার হোসেনকে সভাপতি ও মতিয়ার রহমান ফারুককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন