শেখ হাসিনা মসজিদ-মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাচ্ছেন
- আপলোড তারিখঃ
২২-১১-২০১৯
ইং
আলমডাঙ্গার কাটাভাঙ্গায় মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের স্কুল-কলেজ, মসজিদ মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এর আগে কোনো সরকারের আমলে এমন উন্নয়ন হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলমের এক খোঁচায় ৩৭ হাজার রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর পর এ দেশে অনেক সরকার এসেছে, কিন্তু কেউ প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের নিয়ে ভাবেননি। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা, জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতই একদিনেই ২৬ হাজার রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করে দিয়েছেন। বর্তমানে ১ লাখ ৪০ হাজার শিক্ষক সরকারি ঠাকায় বেতন পাচ্ছেন এবং তাদেঁর পরিবার নিয়ে সুখে দিন কাটাচ্ছে।। যোগ্য পিতার যোগ্য কন্যা বলেই এমন সাহস দেখিয়ে দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।’
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়নের কাটাভাঙ্গা কে ইউ পি হামিদিয়া সিদ্দিকীয়া বালিকা দাখিল মাদ্রাসার নতুন ৪ তলা একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকালে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এসব কথা বলেন। মাদ্রাসা কমিটির সভাপতি শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ-উজ-জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের মাবনসম্পদবিষয়ক সম্পাদক আব্দুর রঊফ শিলু, বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুজ্জামান ওল্টু, বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লাল্টু। অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক নূর মোহাম্মদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আওয়াামী লীগ নেতা মজিবর রহমান, শামসুল হক, শিক্ষক আকছেদ আলী প্রমুখ।
কমেন্ট বক্স