মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যহত থাকবে

  • আপলোড তারিখঃ ২১-১১-২০১৯ ইং
বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যহত থাকবে
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনবিষয়ক সেমিনারে ডিসি বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘ভেজাল মুক্তকরণ ও বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যহত থাকবে। সব প্রকার অনিয়মের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এ জন্য প্রয়োজন সবার সচেতনতা ও সহযোগিতা।’ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকান মালিক সমিতির নেতাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘সব সিন্ডিকেটের বিরুদ্ধে শুধু জেলা প্রশাসন রুখবে এটা ঠিক না। আমাদের সবার রুখে দাঁড়াতে হবে। তাহলেই সিন্ডিকেটকারীদের প্রতিহত করা সম্ভব। শুধু প্রশাসনকে দায়িত্ব দিলে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব না। সবাই এক সঙ্গে কাজ করলে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব।’ দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ, মূল্য তালিকা নির্ধারণ এবং গুজবকে প্রতিহত করতে জেলার ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় মিলিত হন জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সেমিনারে বাজার নিয়ন্ত্রণ ও এর আইন সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, জেলা তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, বিসিক চুয়াডাঙ্গার উপব্যবস্থাপক সামসুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক দীপক কুমার সাহা, জেলা বাজার শহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদার, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সাংবাদিক শাহ আলম সনি, আব্দুল খালেক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন এনডিসি সিব্বির আহমেদ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক এ নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলুসহ জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের অন্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী