বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০১৯ ইং
দর্শনায় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে পারকৃষ্ণপুরের হায়দার আলীর আমবাগানের নিকট হতে পুলিশ তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের সোহাগ (১৯), পারকৃষ্ণপুর গ্রামের স্কুলপাড়ার রতন আলী (২২) ও একই গ্রামের নতুন মসজিদপাড়ার ওবাইদুর রহমান (২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই জাকির হোসেন, এএসআই মারুফ হোসেন ও এএসআই আনোয়ার ফোর্স নিয়ে গতকাল বেলা দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের হায়দার আলীর আমবাগানের নিকট এক মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ফেনসিডিল ব্যবসায়ী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের বকুল হোসেনের ছেলে সোহাগকে (১৯) ১৮ বোতল, খুচরা মাদক ব্যবসায়ী পারকৃষ্ণপুর গ্রামের স্কুলপাড়ার আব্দুল মান্নানের ছেলে রতন আলীকে (২২) ২ বোতল ও একই গ্রামের নতুন মসজিদপাড়ার আজগার আলীর ছেলে ওবাইদুর রহমানকে (২৪) ২ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে গতকালই মাদক আইনে মামলা করে দামুড়হুদা মডেল থানায় তাঁদের সোপর্দ করে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি