মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতায় এসেছি

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০১৯ ইং
জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতায় এসেছি
আলমডাঙ্গার বেলগাছী ও ডাউকি ইউনিয়ন আ.লীগের সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস/ভ্রাম্যমাণ প্রতিবেদক: আলমডাঙ্গার বেলগাছী ও ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় বেলগাছী ইউনিয়ন ও বিকেল ৪টায় ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমির কুন্ডুর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি বক্তব্যে বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শিক নেতৃত্বে সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। বিভিন্ন দেশে এখন বাংলাদেশের পতাকা উড়ছে। সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা। এই ইউনিয়নে এক ব্যালট বাক্সের কর্মীও ছিলো না। সকলের প্রচেষ্ঠায় এখন আ.লীগের সমাবেশে নেতাকর্মীদের জায়গা দেওয়া যায় না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছি। আমরা ২১ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিলাম। জিয়াউর রহমান বন্দুক দেখিয়ে রাজত্ব করেছে। তার বিরুদ্ধে আমরা সংগ্রাম লড়াই করে আজ ক্ষমতায়। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর বিএনপি মনে করেছিল আ.লীগ আর ক্ষমতায় আসবে না। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতায় আসতে সক্ষম হয়েছি।’ এর আগে ত্রি-বার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমঙ্গীর হান্নান, সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ^াস, জেলা আ.লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আ.লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম মন্টু, লিয়াকত হোসেন লিপু মোল্লা, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক মাছুদ রানা তুহিন, আলমডাঙ্গা পৌর আ.লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, সাবেক ভাইস-চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, জেলা যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন, ফারুক হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফ্ফার, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, আলমডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, কুমারী ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু সাঈদ পিন্টু প্রমুখ। সম্মেলন থেকে আগামী তিন বছরের জন্য বেলগাছী ইউনিয়ন আ.লীগের সভাপতি হিসেবে সমির কুন্ডু ও মাহমুদুল হাসান চঞ্চলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এদিকে, শনিবার বিকেল ৪টায় ডাউকি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ডাউকি ইউনিয়ন আ.লীগের যুগ্ম-আহ্বায়ক ওয়াজেদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশ এখন মধ্যমায়ের দেশে পরিণত হতে চলেছে। আ.লীগ সরকার না এলে কোন উন্নয়ন হয় না। এই সরকার ক্ষমতায় এসে রাস্তা, ব্রিজ, কালভার্টসহ স্কুল মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করেছে। আ.লীগ সরকার এখন নিজ দেশের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মাণ করছে, যা এখন দৃশ্যমান। পদ্মা সেতু নির্মাণের পূর্বে বিশ্ব ব্যাংক টাকা দিতে চাইনি। পদ্মা সেতুর টাকা আতœসাৎ করেছে বলে নাচানাচি করেছে অনেকে। বিশ্ব ব্যাংকে টাকা নেওয়ার অনুমোদন পাশই হয়নি, তখন নাচলে কোনো কাজ হবে? এখন মানুষ না খেয়ে থাকে না। সরকার মাতৃত্বকালীন, বয়স্ক ও বিধবা ভাতা দিচ্ছে।’ পরে ডাউকি ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে শহিদুল ইসলাম দিপুকে সভাপতি ও তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী