মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়ায় ধর্ষণ ও মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০১৯ ইং
কুষ্টিয়ায় ধর্ষণ ও মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন
সমীকরণ প্রতিবেদন: কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় চারজন এবং মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী মাদক মামলার এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ রায় দেন। দুই মামলার দ-প্রাপ্ত পাঁচ আসামিই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। ধর্ষণ মামলায় যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার বটতৈল মধ্যপাড়া গ্রামের মোস্তফা প্রামাণিকের ছেলে লখাই প্রামাণিক ওরফে আজাদ (৫০), চৌড়হাস ফুলতলা গ্রামের আসাদুলের ছেলে শামীম হোসেন (৩২) কাথুলিয়া গ্রামের আনোয়ার বিশ্বাসের ছেলে চন্নু বিশ্বাস ও শফি ম-লের ছেলে নজরুল। এছাড়া মাদক মামলায় দ-প্রাপ্ত আসামি হলেন মেহেরপুর গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে আক্কাছ আলী (৪২)। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ মে সন্ধ্যায় বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে এক গৃহবধূকে দল বেধে ধর্ষণ করেন আসামিরা। পরে ওই গৃহবধূ কুষ্টিয়া মডেল থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের সাত অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। একই থানায় ২০১৭ সালের ১৫ অক্টোবর র‌্যাব অভিযান চালিয়ে মাদকসহ আক্কাছ আলীকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক মাদক মামলাটি তদন্ত শেষে ২১ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। কুষ্টিয়া কোর্টের কৌঁসুলি অনুপ কুমার নন্দী মাদক মামলার রায় এবং অতিরিক্ত কৌঁসুলি এএসএম আসাদুজ্জামান মামুন ধর্ষণ মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী