কালীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
০৮-১১-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ রফিকুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাতে নিশ্চিন্তপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবেদীন শেখের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, নিশ্চিন্তপুর গ্রামে ডাকাত দল অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর ভাড়ার বাসা থেকে রাম দা, হাসুয়া, চাপাতি, ছুরি, কাটার, শাবলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রফিকুল ইসলামের নামে বিভিন্ন থানায় পাঁচটির অধিক মামলা রয়েছে। তিনি ডাকাত দলের সদস্য বলে দাবি পুলিশের।
কমেন্ট বক্স