মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হোটেলটির প্রতিটি স্তরেই সৌখিনতা ও আভিজাত্যের ছাপ

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০১৯ ইং
হোটেলটির প্রতিটি স্তরেই সৌখিনতা ও আভিজাত্যের ছাপ
তিন তারকা ‘হোটেল সাহিদ প্যালেস’ পরিদর্শনে খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিশেষ প্রতিবেদক: বৃহত্তর কুষ্টিয়ার প্রথম তিন তারকা হোটেল ‘হোটেল সাহিদ প্যালেস’ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম (বার)। গতকাল সোমবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তাদের নিয়ে নবনির্মিত হোটেলটি পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁকে উষ্ণ অভ্যার্থনা জানান হোটেল সাহিদ প্যালেসের স্বত্বাধিকারী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। এরপর তিন তারকা (থ্রি-স্টার) মানসম্পন্ন হোটেলটির করিডোর, রেসিডেন্সিয়াল রুম, ব্যানকট হল, কনভেনশল হল, রেস্টুরেন্ট ও ছাদবাগান ঘুরে দেখেন ডিআইজি। পরে তিনি হোটেল লবিতে উপস্থিত অন্যদের সঙ্গে চা-চক্রে কিছু সময় কাটান। `` ‘হোটেল সাহিদ প্যালেস’-এর প্রশংসা ও সফলতা কামনা করে তিনি বলেন, ‘একটি তিন তারকা তথা অত্যাধুনিক হোটেলে যা যা প্রয়োজন তার সব কিছুই রয়েছে হোটেল সাহিদ প্যালেসে। হোটেলের রেসিডেন্সিয়াল রুম, পরিপাটি রেস্টুরেন্ট, বিশাল ব্যানকট হল ও কনভেনশন হল দেখে আমি মুগ্ধ হয়েছি। গতানুগতিকের থেকেও এ হোটেলের পরিবেশ অত্যন্ত সুন্দর ও মনোরম। হোটেলটির গ্র্যান্ড ফ্লোর থেকে শুরু করে টপ ফ্লোর পর্যন্ত প্রতিটি স্তরেই সৌখিনতা ও আভিজাত্যের ছাপ রয়েছে।’ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, রেঞ্জ ডিআইজির স্টাফ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সৌমিত্র চাকমা, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি কামাল জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বিশিষ্ট ঠিকাদার সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, আবু সাঈদ মো. হাসানুজ্জামান বাবু ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, সহসম্পাদক সুমন পারভেজ খান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী