মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্ত সংগঠন চিরস্থায়ী

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০১৯ ইং
ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্ত সংগঠন চিরস্থায়ী
আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে কুমারী জমিদার বাড়িতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা উদ্দিন ম-লের সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সম্মেলনের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাজি হাসান কাদির গনু। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে না পারলে, আগামীতে সবাইকে সমস্যায় পড়তে হবে। বিরোধী দলকে ছোট ভেবে ঘরে বসে থাকলে এক দিন আপনারা হারিয়ে যাবেন। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্ত সংগঠন চিরস্থায়ী। তাই আসুন সব ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলি। আওয়ামী লীগ একটি বড় দল, এ দলে প্রতিযোগিতা থাকবে। এতে হতাশ হওয়ার কিছু নেই। যাঁরা আজকে সংগঠনের দায়িত্ব পাবেন, তাঁরা দলকে সুসংগঠিত করতে সবাইকে নিয়ে কাজ করবেন। যাঁরা পদ পাবেন না, তাঁরাও কাজ করে যান, আপনার কাজের মূল্যায়নে এক দিন দল আপনাকে ডেকে পদে বসাবে। মনে রাখবেন, একটি মহল চক্রান্ত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। আপনারা সজাগ থাকবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. অ্যাডভোকেট সামসুজ্জোহা, সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, মাসুদ রানা তুহিন, জেলা যুবলীগের সাবেক সভাপতি আরেফিন রন্জু, ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল কাদের, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, খবির উদ্দিন, মজিবর রহমান, শওকত আলী, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিণ্টু, ছাত্রলীগের সাবেক নেতা মিজানুর রহমান মিজান, ছাত্রলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সৈকত, সাকিব, অটল প্রমুখ। আলোচনা সভা শেষে সম্মেলনে উপস্থিত সবার সম্মতিক্রমে আবু সাইদ পিণ্টু সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী