মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আওয়ামী লীগ একটি পোড় খাওয়া রাজনৈতিক দল

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০১৯ ইং
আওয়ামী লীগ একটি পোড় খাওয়া রাজনৈতিক দল
চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার ইকরামুল হক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সম্মেলনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু। প্রধান অতিথির বক্তব্যে ছেলুন জোয়ার্দ্দার বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। এ সংগঠনটি ৬ দফা, ১১ দফাসহ পাকিস্থানের বিরুদ্ধে ২৩ বছর আন্দোলন সংগ্রাম করে টিকে আছে। এ দলের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই দলের ৭০ বছর অতিবাহিত হয়েছে। তিনি বিএনপি-জামায়াতের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ একটি পোড় খাওয়া রাজনৈতিক দল। এ দলে সবাই আসতে চাইবে। মনে রাখবেন, বঙ্গবন্ধুর খুনিরা ১৯ বার তাঁর সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার স্বড়যন্ত্র করেছে, কিন্ত সফল হয়নি। ২১ শে আগস্টে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছে। সে দিন শেখ হাসিনাকে হত্যা করতে না পারলেও অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল ওই দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদুর রহমান লিটু ও জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। এ ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ সরদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, খাসকররা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা হাজি আব্দুল্লাহ শেখ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন আওয়ামী লীগের নেতা রাকিবুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী