ডা. ডালিমকে কৈফিয়ত তলব
- আপলোড তারিখঃ
২১-১০-২০১৯
ইং
ডিউটি ফাঁকি দিয়ে ক্লিনিকে অপারেশনের ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে অপারেশন করার অভিযোগের সতত্য পাওয়ায় অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট ডা. গোলাম মোর্শেদ ডালিমকে কৈফিয়ত তলব করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল রোববার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এক পত্রের মাধ্যমে এ কৈফিয়ত তলব করেন। সিভিল সার্জন স্বাক্ষরিত ওই পত্রে ডা. গোলাম মোর্শেদ ডালিমকে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট ডা. গোলাম মোর্শেদ ডালিমের বিরুদ্ধে ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে যেয়ে অপারেশন করার অভিযোগ ওঠে। উঠেছে। গত শনিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পেছনে নিরাময় নার্সিং হোম নামের একটি ক্লিনিকে যেয়ে তিনি এ অপারেশন করেন। ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে অপারেশন করার ঘটনাটি জানাজানি হয়ে গেলে তিনি দ্রুত সেখান থেকে ফিরে আসেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীর কর্মসময় সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত। কেবল জরুরি কোনো প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমোতি সাপেক্ষে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ছেড়ে যেতে পারবেন, এমন নিয়ম থাকলেও তা মানেননি হাসপাতালের অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট ডা. গোলাম মোর্শেদ ডালিম। গত শনিবার বেলা ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের নজর এড়িয়ে নিজ কর্মসময় ফাঁকি দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পেছনে নিরাময় নার্সিং হোম নামের একটি ক্লিনিকে পলি খাতুন নমের এক রোগীর অ্যানেসথেসিয়া করেন ডা. গোলাম মোর্শেদ ডালিম।
কমেন্ট বক্স