মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে তিন নারীর মর্মান্তিক মৃত্যু!

  • আপলোড তারিখঃ ২০-১০-২০১৯ ইং
ঝিনাইদহে তিন নারীর মর্মান্তিক মৃত্যু!
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও সাত যাত্রী। আহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার রাজু আহম্মেদ, রিহান উদ্দিন, সাব্বির হোসেন, লাউদিয়া এলাকার রাজা ম-ল, গড়িয়ালা গ্রামের আব্দুর রহিম, মনছুর আলী ও কাঞ্চননগর এলাকার আবির হোসেন। গতকাল শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রকে পেছন দিক থেকে বালি বোঝাই ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় হেলপার সাগর হোসেন ট্রাকটি চালাচ্ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আলাউদ্দীনের স্ত্রী পলি খাতুন (৫০)। অন্য দুই নারীর পরিচয় মেলেনি। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, ঝিনাইদহ থেকে যাত্রীবাহী মাহিন্দ্র কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথের মধ্যে মাহিন্দ্রটি লাউদিয়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে মাহিন্দ্রটি পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে মাহিন্দ্র্রর যাত্রী পলি খাতুন নিহত হন। এরপর হাসপাতালে নিয়ে আসার পর অজ্ঞাত আরও দুই নারীর মৃত্যু ঘটে। দুর্ঘটনায় মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও ট্রাকের আসল চালক পালিয়ে গেছেন। গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালকের আসনে থাকা হেলপার সাগর হোসেনকে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী