মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আহত ৩, নৈশপ্রহরী রশিদের অবস্থা আশঙ্কাজনক!

  • আপলোড তারিখঃ ২০-১০-২০১৯ ইং
আহত ৩, নৈশপ্রহরী রশিদের অবস্থা আশঙ্কাজনক!
চুয়াডাঙ্গা সিনেমা হল রোডে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পান্না সিনেমা হলের সামনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রশীদ (৫৫) নামের এক নৈশপ্রহরী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক আশিকুল ইসলাম ও আরোহী তন্ময় আহত হন। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৈশপ্রহরী আব্দুর রশীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। আহত আব্দুর রশীদ চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা ও পান্না সিনেমা হলের নৈশপ্রহরী এবং মোটরসাইকেলচালক আশিকুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার রফিকুল ইসলামের ছেলে ও আরোহী তহিদুল ইসলাম তন্ময় একই এলাকার টোটনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে আশিকুল ও তন্ময় দ্রুতগতিতে মোটরসাইকেলযোগে বিরিয়ানি হাউজ থেকে রেলবাজারের মাছপট্টির দিকে যাচ্ছিলেন। এ সময় পান্না সিনেমা হলের সামনে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় নৈশপ্রহরী রশীদকে ধাক্কা দেন তাঁরা। এতে রশীদ, মোটরসাইকেলচালক ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আউলিয়ার রহমান বলেন, ‘রশীদের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় প্রচ- আঘাত হয়েছে। রক্তচাপও বেড়ে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। আর চালক আশিকুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। আরোহী তন্ময় প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।’ এদিকে, খবর পেয়ে আহত আব্দুর রশীদকে দেখতে ছুটে আসেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় আব্দুর রশীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে রাতেই তাঁকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে অ্যাম্বুল্যান্সযোগে ঢাকায় পাঠান।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী