মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিতে কাজ করছে সরকার

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৯ ইং
নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিতে কাজ করছে সরকার
মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব খাদ্য দিবস পালন, চুয়াডাঙ্গায় আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাক্সিক্ষত ক্ষুধামুক্ত পৃথিবী’। চুয়াডাঙ্গা: ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাক্সিক্ষত ক্ষুধামুক্ত পৃথিবী’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘শুধু সবার জন্য খাদ্যের অধিকার নয়, নিরাপদ খাবার এবং পুষ্টিকর খাবার নিশ্চিতে কাজ করছে সরকার। দেশের কয়েক কোটি মানুষের খাবারের অধিকার নিশ্চিত না করে মধ্যম আয়ের কিংবা উন্নত রাষ্ট্রের কথা কল্পনা করা যায় না। আপনাদেরকেও সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। কোথাও অনিরাপদ কিংবা ভেজাল খাদ্যদ্রব্য দেখলে আমাদের জানান, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’ সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী হাসান। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল। আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চুয়াডাঙ্গার যুগ্ম পরিচালক সেলিম হায়দার, জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, দৈনিক সময়ের সমীকরণ-এর বিশেষ প্রতিবেদক এস এম শাফায়েত প্রমুখ। দামুড়হুদা: দামুড়হুদায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি দামুড়হুদা ব্রিজ রোড ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাদ্য দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। জীবননগর: ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্য হবে আকাক্সিক্ষত ক্ষুধামুক্ত পৃথিবী’ এ প্রতিপাদ্যে জীবননগরে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জীবননগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান ও মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা। গাংনী: মেহেরপুরের গাংনীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। কৃষি কর্মকর্তা কে এম সাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম ও উপজেলা খাদ্য কর্মকর্তা মতিয়ার রহমান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকেরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ: ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই হবে আকাক্সিক্ষত ক্ষুধামুক্ত পৃথিবী’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জি এম আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হাসান আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কালাম ও হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর রহমান উপস্থিত ছিলেন। এদিকে, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ঝিনাইদহ সেমিনার ও ব্যতিক্রমী পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে গতকাল বুধবার দিনব্যাপী এসব আয়োজন করা হয়। সকালে ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাক্সিক্ষত ক্ষুধামুক্ত পৃথিবী’ এ প্রতিপাদ্যে ইনস্টিটিউটের হলরুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ রিফাতুল হোসাইনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বারটান আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা নূর আলম সিদ্দিকী ও উপাধ্যক্ষ মনোজিত কুমার মল্লিক। এ সময় মূল প্রবন্ধ পাঠ করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা সুলতানা। এরপর দুপুর থেকে শুরু হয় বর্ণাঢ্য পিঠা মেলা। প্রায় ১০টি স্টলে ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা তাঁদের নিজ হাতের তৈরি প্রায় শতাধিক বাহারি রকমের পিঠা প্রদর্শন করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী