অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে কল্যাণময় শক্তির উন্মেষ ঘটুক
- আপলোড তারিখঃ
০৭-১০-২০১৯
ইং
চুয়াডাঙ্গা দুর্গাপূজা মন্দির পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম (পিপিএম)। গতকাল রোববার রাত আটটার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে নিয়ে বড় বাজার দুর্গা মন্দিরে আসেন তিনি। এ সময় তাঁদেরকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি সুরেশ সাহা, সাধারণ সম্পাদক কিংকর কুমার দে, সদস্য শ্যামল দেবনাথ, পলাশ কুমার সাহা, দিপংকর দে, হেমন্ত কুমার সিংহ রায়, উজ্জ্বল অধিকারীসহ অন্যরা। এরপর আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন অ্যাডিশনাল ডিআইজি নাহিদুল ইসলাম। এ সময় সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘অসুর নিধনের মধ্য দিয়ে দেবী দুর্গা মত্তে আগমন করেছেন। সমাজের প্রতিটি র›েদ্ধ্র র›েদ্ধ্র এখনো অসুর বিদ্যামান। এ অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে কল্যাণময় শক্তির উন্মেষ ঘটুক।’
পরে সেখান থেকে চুয়াডাঙ্গা দাসপাড়া শিব মন্দির মহিলা সংঘের পূজাম-প পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজি নাহিদুল ইসলাম। সেখানে কিছু সময় অবস্থান ও পূজা কমিটির মহিলা নেতাদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন। এ সময় তাঁকে শুভেচ্ছা জানান শিব মন্দির মহিলা সংঘের সভাপতি লিপিকা দাস, সাধারণ সম্পাদক মৌসুমী দাসসহ অন্যান্যরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, প্যানেল মেয়র মুন্সী রেজাউল করিম খোকন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, নাজরিন পারভিন মলি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও আলমডাঙ্গা সার্কেল) মো. কলিমুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, ওসি (তদন্ত) লুৎফুল কবিরসহ পূজা উদ্যাপন পরিষদের নেতারা।
পূজাম-প পরিদর্শনে জেলা প্রশাসক:
গতকাল রোববার সন্ধ্যায় দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনকে সঙ্গে নিয়ে দামুড়হুদা ও দর্শনার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন তিনি।
পূজাম-প পরিদর্শন করেন পুলিশ সুপার:
গতকাল রোববার শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর সন্ধ্যায় জীবননগর উপজেলার উথলী শিয়ালমারী পূজাম-প, জীবননগর দৌলৎগঞ্জ পূজাম-প, সিদ্ধেশরী কালি মন্দির পূজা ম-পসহ বিভিন্ন ম-প পরিদর্শন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় তিনি দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া, ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, ইন্সপেক্টর শাহাবুদ্দিন মোল্লা, জীবননগর পৌরসভার প্যানেল মেয়র সোয়াইব আহমেদ অঞ্জনসহ পূজা উদ্যাপন পরিষদের নেতারা।
পূজাম-প পরিদর্শনে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু:
চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌর পরিষদের কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি বড় বাজার দুর্গা মন্দির পূজাম-প পরিদর্শন করেন। এ সময় তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। তিনি আরও বলেন, বিজয়া দশমীর দিন চুয়াডাঙ্গা পৌর এলাকার যে ঘাটে প্রতীমা বিসর্জন দেওয়া হবে, নিরাপত্তার স্বার্থে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মুন্সী রেজাউল করিম খোকন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম মনি, নাজরিন পারভিন মলি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, স্বেচ্ছাসেবক লীগের নেতা জাহাঙ্গীরসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
কমেন্ট বক্স