মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে আ.লীগ সরকার

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০১৯ ইং
দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে আ.লীগ সরকার
গাংনীতে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় এমপি খোকন গাংনী অফিস: মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের উন্নয়ন ও চলমান বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’ গতকাল রোববার বিকেলে গাংনী উপজেলার মটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি খোকন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাকে ধরেন, তাকে ছাড়েন না। মাদক থেকে শুরু করে ক্যাসিনো, কোনোটাতে প্রভাবশালীরা রেহাই পাননি। দেশের চলনমান অভিযানে কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। আওয়ামী লীগ প্রশাসনকে আরও সহযোগিতা করেছে, যেমনটি করেছে উন্নয়নের ক্ষেত্রে। আওয়ামী লীগ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করছে। আর এ কাজে সবচেয়ে বড় ভূমিকা রাখছে বর্তমান প্রশাসনের কর্মকর্তারা। ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য তোফাজ্জেল হোসেন ও গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী। এ ছাড়াও অনুষ্ঠানে মটমুড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী