মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০১৯ ইং
শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে
মেহেরপুরে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালন, চুয়াডাঙ্গায় আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম সমীকরণ প্রতিবেদন: ‘জন্মসনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: ‘জন্মসনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’ প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় জন্মনিবন্ধন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘বহির্বিশ্বে জন্মের আগেই কাউন্সিল অফিসের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা হয়। এতে তারা ওই দেশের সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নানা সুযোগ-সুবিধা পেয়ে থাকে। সবাইকে সচেতন হতে হবে, জানতে হবে, নাগরিক অধিকার রক্ষায় জন্মনিবন্ধন একটি শিশুর প্রথম দলিল। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে তার নিবন্ধন সম্পন্ন করতে হবে। পরবর্তী সময়ে যেন কেউ একাধিকবার বা ভুয়া জন্ম তারিখে জন্মনিবন্ধন তৈরি করে অবৈধ কার্যকলাপ করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। শিগগিরই উদ্যোগ নিয়ে চুয়াডাঙ্গাকে শতভাগ জন্মনিবন্ধনের জেলা হিসেবে ঘোষণা করা হবে। কারণ স্কুলে ভর্তি, টিকা গ্রহণ, জমি রেজিস্ট্রেশন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট আবেদনসহ ১৮টির মতো গুরুত্বপূর্ণ সেবা নিতে জন্মনিবন্ধন লাগে। এ ছাড়া এসডিজির মূল লক্ষ্য বাস্তবায়নের সঙ্গেও জন্মনিবন্ধনের ভূমিকা রয়েছে।’ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আবুল বাশার, প্যানেল মেয়র মুন্সী রেজাউল করিম খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম ও শংকরচন্দ্র ইউপি সচিব ফয়জুর রহমান। এ ছাড়াও সভায় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৮৭৩ সালের ২ জুলাই ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্মনিবন্ধন-সংক্রান্ত আইন জারি করে। এরপর ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্মনিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়। আলমডাঙ্গা: আলমডাঙ্গায় জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী, বিআরডিবির কর্মকর্তা সায়লা শারমিন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ। সাফিন আহম্মেদের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা কামরুল হাসান, অনিতা আক্তার রুমা, জান্নাতুল নাইম মুক্তা, খেদ আলী, আলমগীর হোসেন, মহসিন আলী, আব্দুস সামাদ, মারুফ হোসেন, হোসেন আলী, মাহফুজুর রহমান, দাহিরুল ইসলাম দিপু, মুনজুর এলাহী, শাহিন হোসেন, জাহিদ হাসান, ইমদাদুল হক প্রমুখ। দামুড়হুদা: দামুড়হুদায় জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মিকি মারমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী, স্যানেটারি পরিদর্শক জামাত আলী, আনসার ভিডিপির প্রশিক্ষক আশারাফুল হক, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুর হক, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা শামসুন্নাহার, দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পাল, সাবেক মেম্বার আবুল হাসেমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকেরা। জীবননগর: জীবননগরে জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে এ কর্মসূচি পালন করা হয়। জীবননগর উপজেলার পরিষদ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের বটতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। মেহেরপুর: মেহেরপুরে ‘জন্মসনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’ এ প্রতিপোদ্য জাতীয় জন্মনিবন্ধন দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইবাদত হোসেন, সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বোরহান উদ্দীন আহাম্মেদ চুন্নু, আনারুল ইসলাম, মো. শাহ্জামান প্রমুখ। মুজিবনগর: মুজিবনগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনীর নেতৃত্বে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনীর সভাপতিত্বে উপজেলা পরিষদের অডিটরিয়মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারমান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার শাহীন আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল আহম্মেদ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকার প্রমুখ র‌্যালিতে অংশ নেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী