মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিয়মমাফিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সম্মেলন সফল করব

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০১৯ ইং
নিয়মমাফিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সম্মেলন সফল করব
মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর অফিস: আসন্ন আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বর্ধিত সভায় ২৭ অক্টোবর গাংনী ও ২৮ অক্টোবর মেহেরপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এ উপমহাদেশের মধ্যে অতি পুরোনো ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী একটি সংগঠন। যে সংগঠনের হাত ধরে বহু নেতা জনযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই ৫৪-এর যুক্তফ্রন্ট, ৬৬-এর ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগ। অনেক চড়াই-উতরাই পার করে, অনেক প্রতিবন্ধকতা, অনেক অন্ধকার সময় পার করে আজ বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে ভূমিকা পালন করছে, সেটি বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল। তিনি বলেন, ‘মেহেরপুর ভৌগলিকভাবে ছোট জেলা হলেও এ জেলার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। দেশের প্রথম সরকার মেহেরপুরের বৈদ্যনাথতলার আমবাগানে শপথ গ্রহণ করে। ওই শপথের দিনই বৈদ্যনাথতলাকে বঙ্গবন্ধুর নামে নামকরণ করে মুজিবনগর করা হয়। এ কারণেই মেহেরপুর একটি ঐতিহাসিক স্থান। আমরা জবাবদিহিতাকে পছন্দ করি। গণতান্ত্রিক পন্থায় বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠনের নিয়মমাফিক ও গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে অত্যন্ত শান্তি-শৃঙ্খলার সঙ্গে ২৭ ও ২৮ তারিখের সম্মেলন যদি সফল করতে পারি, তাহলে এটি একটি দৃষ্টান্ত হবে। তাই আমরা সবার প্রতি শ্রদ্ধা, পারস্পরিক ভালোবাসা রেখে আগামী সম্মেলন সফল করব।’ জেলা আওয়ামী লীগের বর্ধিত এ সভায় বক্তব্য দেন মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বোরহান উদ্দীন আহমেদ চুন্নু, মিজানুর রহমান রানা, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য শামিম আরা হীরা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী