সংগঠনকে শক্তিশালী করতে হাইব্রিড নেতা মুক্ত করতে হবে
- আপলোড তারিখঃ
২০-০৯-২০১৯
ইং
আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ইউনিয়নের হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য আশাবুল হক ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে যে উন্নয়ন হয়, যা এর আগে অন্য কোনো সরকার দেশে এতো উন্নয়ন করতে সক্ষম হয়নি। এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভেতরে কিছু হাইব্রিড নেতা যোগদান করে আওয়ামী লীগকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। ওই সব দুশ্চরিত্র হাইব্রিড নেতা আওয়ামী লীগের কর্মীদের উল্টোপাল্টা বদ বুদ্ধি দিয়ে সংগঠনকে ক্ষতিগ্রস্থ করছে। দলের মধ্যে অনেক ইউপি চেয়ারম্যান আছেন, তাঁরা সরকারের দেওয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতার কার্ড গরিব ও অসহায় মানুষের কাছে দুই-পাঁচ হাজার টাকায় বিক্রয় করে দিচ্ছেন। মনে রাখবেন এরা নামধারী আওয়ামী লীগ করে। এরা সম্পূর্ণ জামাত ও বিএনপিপন্থী একটা চক্রান্তের বেড়াজালে আবদ্ধ। তাই আমাদের সঠিকভাবে আওয়ামী লীগ করতে হবে। দলকে চাঙ্গা রাখতে ও দেশকে শক্তিশালী করে গড়ে তুলতে দলকে হাইব্রিড মুক্ত করতে হবে। যাতে জামায়াত-বিএনপিপন্থী কোনো চক্রান্তকারী এসে আওয়ামী লীগে এসে শত্রুতা করতে না পারে, সেদিকে আমরা নজর রাখব।’
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহমেদ ডন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সচিব জিনারুল ইসলাম বিশ্বাস, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান বিশ্বাস নান্নু, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, কালু জোয়ার্দ্দার, ভাংবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শাহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাফ হোসেন রেনেসাঁ কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক শাহাবুল হক সণ্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সচিব জিনারুল ইসলাম বিশ্বাস ও হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আসিফ জাহান।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত সর্বসম্মতিক্রমে ঠান্ডুকে সভাপতি ও সাজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
কমেন্ট বক্স