মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুলিশ শাসন করতে আসেনি, সেবা করতে এসেছে

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০১৯ ইং
পুলিশ শাসন করতে আসেনি, সেবা করতে এসেছে
মেহেরপুর গাংনীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভায় এসপি মুরাদ আলী গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘পুলিশ আপনাদের শাসন করতে আসেনি, সেবা করতে এসেছে। পুলিশ আপনাদের পরিবারের লোক। পুলিশ আপনাদের কারও ছেলে, আবার কারও ভাই। আমরা মনে করি, এ জেলার প্রতিটি পরিবার পুলিশ পরিবারের সদস্য। তাই আপনার-আমার ছেলে, ভাই কেউ যেন বিপথগামী না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। মাদক শুধু আমার-আপনার সমস্যা নয়, এটা আমাদের পরিবার ও দেশের সমস্যা। তাই এ সমস্যা থেকে বেরিয়ে আসতে আমাদের উভয়ের এক সঙ্গে কাজ করতে হবে। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা তথ্য গোপন রেখে মাদকমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখব।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল হক, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, জেলা পরিষদ সদস্য মুনছুর আলী, কাজিপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক ও আওয়ামী লীগের নেতা আব্দুল আলীম। এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, এনজিও, সামজসেবক, সাংবাদিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাংনী থানার ইন্সপেক্টর সাজেদুল ইসলাম ও মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী