বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিসি বরাবর ইউনিয়নবাসীর স্মারকলিপি

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০১৯ ইং
ডিসি বরাবর ইউনিয়নবাসীর স্মারকলিপি
চুয়ডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নকে বিভক্ত না করার দাবি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নকে বিভক্ত করে প্রস্তাবিত ‘ভুলটিয়া’ ও কুতুবপুর ইউনিয়নের প্রাথমিক তালিকা প্রকাশের বিরুদ্ধে আপত্তি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইউনিয়নবাসী। ইউনিয়নের প্রায় ১২ হাজার মানুষের স্বাক্ষর করা এ স্বাক্ষরলিপিতে বিভাজন প্রক্রিয়া বন্ধ রাখার দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল সোমবার বেলা একটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের কাছে এ স্মারকলিপি প্রদান করেন তাঁরা। এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক স্মারকলিপিটি আমলে নিয়ে তদন্তর্পূবক যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। এর আগে ইউনিয়নের কয়েকজন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশিমুল বারী ও প্রস্তাবিত ‘ভুলটিয়া’ ইউনিয়নের সীমানা নির্ধারণ কর্মকর্তা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহার নিকট একই দাবিতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইউনিয়নবাসী দাবি জানিয়েছে, একটি অশুভ চক্র ইউনিয়নের নাগরিকদের অজান্তেই ৩ নম্বর কুতুবপুর ইউনিয়ন পরিষদ বিভাজনের নাম করে মোকদ্দমা সৃষ্টির মাধ্যমে অবৈধভাবে অধিক সময় ক্ষমতায় থাকার অপচেষ্টা করছে। এলাকার কোনো দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তির সঙ্গে আলোচনা না করে ইউনিয়নের দুটি সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। যা ইউনিয়নবাসীর প্রত্যাশিত নয়। স্মারকলিপিতে তাঁরা আরও জানিয়েছেন, কুতুবপুর ইউনিয়ন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইউনিয়নের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং এ ইউনিয়ন বিভাজনের কোনো প্রয়োজন নেই। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শাখাওয়াত হোসেন, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আক্তার হোসেন, আজিমউদ্দীন, আলম মেম্বার, চান মিয়া, মহাব্বত আলী, আনু ম-ল, আব্বাস আলী, আলী আহমেদ, যুবলীগের নেতা মুতালেব আলীম, ছাত্রলীগের নেতা মেহেদি, ছোট জুয়েল, রাজা, নাজমুল, আশরাফুল, হৃদয় প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি