মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১২টি সোনার বারসহ দর্শনার শরীফ আটক

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০১৯ ইং
১২টি সোনার বারসহ দর্শনার শরীফ আটক
ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনে র‌্যাবের তল্লাশি ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের বাস থেকে ১২টি সোনার বারসহ শরীফ উদ্দিন নামের এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। গতকাল রোববার ভোরে ঝিনাইদহ বিসিক শিল্পনগরীর সামনে বাসে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক হওয়া শরীফ উদ্দিন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাপাড়ার শফি উদ্দিনের ছেলে। র‌্যাব ৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, ঢাকা থেকে বাসযোগে একটি সোনার অবৈধ চালান দর্শনায় যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে রাতে বিসিক শিল্পনগরীর সামনে চেকপোস্ট বসান তাঁরা। ভোরে ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালিয়ে শরীফ উদ্দিনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে অভিনব কায়দায় জুতার ভেতরে লুকানো অবস্থায় ১২টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৪ শ গ্রাম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী