আওয়ামী লীগ একটি পোড়খাওয়া রাজনৈতিক দল
- আপলোড তারিখঃ
০৭-০৯-২০১৯
ইং
আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার
হাসানুজ্জামান হান্নান সভাপতি ও হান্নান মাস্টার সাধারণ সম্পাদক নির্বাচিত
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জ টাউন ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেহাল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে ছেলুন জোয়ার্দ্দার বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। এ সংগঠনটি ৬ দফা, ১১ দফাসহ পাকিস্তানের বিরুদ্ধে ২৩ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। এ দলের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়। এ দলের ৭০ বছর অতিবাহিত হয়েছে। তিনি বিএনপি-জামায়াতের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ একটি পোড়খাওয়া রাজনৈতিক দল। এ দলে সবাই আসতে চাইবে। মনে রাখবেন, বঙ্গবন্ধুর খুনিরা ১৯ বার তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, কিন্ত সফল হয়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছে। সে দিন শেখ হাসিনাকে হত্যা করতে না পারলেও অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শওকত আলী, অ্যাড. বিল্লাল হোসেন, অ্যাড. তালিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুল আজম, খন্দকার শাহ আলম মন্টু, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহম্মেদ ডন ও জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।
সম্মেলনে সভাপতি পদে হাসানুজ্জামান হান্নান ব্যতিত অন্য কেউ প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দিন, আব্দুল হান্নান মাস্টার, শহিদুল ইসলাম ও লাভলু ফরম ক্রয় করেন। পরে তাঁরা একসঙ্গে বসে সমঝোতার মাধ্যমে হান্নান মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
কমেন্ট বক্স