মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সম্মাননা ক্রেস্ট পেলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান সাহিদুজ্জামান টরিক

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০১৯ ইং
সম্মাননা ক্রেস্ট পেলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান সাহিদুজ্জামান টরিক
নিউইয়র্কে ফোবানা সম্মেলনে আর্জেন্টিনা বিজনেস চেম্বার ও ড্রামা সার্কলের পক্ষ থেকে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কৃতী সন্তান, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের চেয়ারম্যান সাহিদুজ্জামান টরিককে আর্জেন্টিনা বিজনেস চেম্বারের পক্ষ সম্মননা ক্রেস্ট এবং ড্রামা সার্কলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিনে স্পিকার হিসেবে উপস্থিত থেকে ‘বিজনেস নেটওয়ার্কিং-এর ওপর মূল প্রবন্ধ আলোচনা করেন চুয়াডাঙ্গার এই কৃতী সন্তান। জমকালো অনুষ্ঠানের মাধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বোধন হয়েছে ৩৩তম ফোবানা সম্মেলন। স্থানীয় সময় গত শুক্রবার রাত সাড়ে আটটায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির অদূরে ইউনিয়নডেল লং আইল্যান্ড ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। বাংলাদেশি মালিকানাধীন দুবাইভিত্তিক বিশ্বখ্যাত সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আল-বাহরাইন কোম্পানির কর্ণধার মাহতাবুর রহমান নাসির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারের ফোবানা সম্মেলনের স্লোগান ‘আমাদের সন্তান, আমাদের গর্ব।’ ৩৩ বছরের ইতিহাসে এবারই প্রথম ব্যয়বহুল একটি ভেন্যুতে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয়, যা সারা বছরই বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। আমেরিকার লং আইল্যান্ডে ৩৩তম ফোবানা সম্মেলনের আয়োজক নিউইয়র্কের নাট্য ও সাংস্কৃতিক সংগঠক ড্রামা সার্কল। স্থানীয় সময় শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে স্পিকার হিসেবে উপস্থিত থেকে ‘বিজনেস নেটওয়ার্কিং-এর ওপর মূল আলোচনা করেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের চেয়ারম্যান সাহিদুজ্জামান টরিক। এর আগে আর্জেন্টিনা বিজনেস চেম্বারের পক্ষ থেকে বিডিচ্যামের প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিককে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া সফল ব্যবসায়ী হিসেবে সাহিদ গ্রুপের চেয়ারম্যান সাহিদুজ্জামান টরিককে ড্রামা সার্কল-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে সময়ের স্বল্পতার কারণে অনুষ্ঠানের শুরুর দিকে অনুষ্ঠানে এসে শুভেচ্ছা বক্তব্য দেন নাসাউ কাউন্টির প্রধান নির্বাহী লরা কারেন। উদ্বোধনী অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল সন্ধ্যা সাতটা। কিন্তু নানান আনুষ্ঠানিকতার কারণে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় রাত ৮টা ৫০ মিনিটে। ফোবানার সদস্যসচিব আবীর আলমগীরের লেখা ফোবানা সংগীত দারুণ প্রশংসিত হয়েছে। আর এটি সুর করেছেন প্রখ্যাত সুরকার নাদিম আহমেদ। সাংস্কৃতিক পর্বে অংশ নেয় নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন বিপা, বাফা ও আনন্দধ্বনি। তারা সংগীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতা ও অতিথিদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে সেতার পরিবেশন করেন প্রখ্যাত সেতারবাদক মোরশেদ খান অপু। তাঁকে তবলায় সঙ্গত করেন তপন মোদক। টিভি উপস্থাপিকা ফাতেমা সাহাব রুমার উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন ৩৩তম ফোবানা সম্মেলনের সদস্যসচিব আবীর আলমগীর। এ পর্বে অতিথিদের মঞ্চে আহ্বান করা হয় এবং ফোবানা ২০১৯ আইকনদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফোবানা আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন ড্রামা সার্কলের অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ৩৩তম ফোবানার আহ্বায়ক নার্গিস আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিউয়োম্যান এলিসিয়া হাইন্ডম্যান, ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান মীর চৌধুরী, নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী, টাইটেল স্পন্সর স্পন্সর উৎসব ডটকমের সিইও রায়হান জামান এবং টাউন এমডি গ্রুপের সিইও রাহাত আল মুক্তাদির। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শেষে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয় কুইন্স ডিস্ট্রিক্ট থেকে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিউয়োম্যান প্রার্থী মেরী জোবায়দাকে। তাঁকে নির্বাচিত করার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান ফোবানার আহ্বায়ক নার্গিস আহমেদ। এরপর পরিচয় করিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের নারী সমাজকর্মী আফরোজা পারভীন ও বাংলাদেশের পতাকা নিয়ে ১৩৩টি দেশ ভ্রমণকারী নাজমুন নাহারকে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী