মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানসম্মত শিক্ষার বিকল্প নেই

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০১৯ ইং
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানসম্মত শিক্ষার বিকল্প নেই
মেহেরপুরে শিক্ষার মনোন্নয়নে মতবিনিময় সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর অফিস: মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরে তাদের চেতনাকে জাগ্রত করে তুলতে হবে। শিক্ষার মানোন্নয়নে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে কলেজের শিক্ষক মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ, রাজনৈতিক সহকর্মী, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিবনগর সরকারের সহযোদ্ধা, বৃহত্তর কুষ্টিয়া জেলার মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠকদের প্রধান পুরুষ ছিলেন ছহিউদ্দিন বিশ^াস। ছহিউদ্দিন বিশ^াসকে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অংশ উল্লেখ করে তিনি আরও বলেন, কলেজটি নাম ‘ছহিউদ্দিন ডিগ্রি কলেজ’, মেহেরপুরে যথার্থই হয়েছে। কলেজটিকে দেশের মধ্যে একটি আদর্শ মডেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডিসহ সবার সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ^াস, কলেজ পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক হাসানুজ্জামান মালেক, শিক্ষাবিদ সুরাইয়া বানু, প্রভাষক তৌহিদ আলী, প্রভাষক নাজমা পারভীন, প্রভাষক আজাদ আলী, হাশেম আলী, শফিউদ্দীন, রফিকুল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী