উন্নয়ন দেখে বিরোধী দলের নেতারা ঈর্ষান্বিত
- আপলোড তারিখঃ
৩১-০৮-২০১৯
ইং
আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা বধ্যভূমির নবনির্মিত হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ছেলুন জোয়ার্দ্দার বলেন, আগস্ট মাস শোকের মাস। এ মাসে জাতীর পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, এ মাসের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। এবার ২১ আগস্টের খুনিদেরও বিচার হবে। তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। এ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। বিশেষ করে আমি গত ১১ বছরে অত্র অঞ্চলের যে উন্নয়ন করেছি, যা কোনো সরকারের আমলের এমপিরা করতে পারেনি। বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিরোধী দলের নেতারা ঈর্ষান্বিত হয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র করে চলেছে। আপনারা যারা দলের প্রাণ, বিশেষ করে তৃণমূলের নেতা-কর্মী, আপনারা তাদের এ ষড়যন্ত্র রুখে দেবেন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, সাবেক ছাত্রনেতা অ্যাড. বিল্লাল হোসেন, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম ও উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার শাহ আলম মন্টু, হামিদুল আজম, পৌর আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, কুমারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, চঞ্চল মাহমুদ, পরিমল কুমার ঘোষ, জয় বিশ্বাস, জেলা যুবলীগের নেতা কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, সাইফুর রহমান পিন্টু, ছাত্রলীগের নেতা আশরাফুল ইসলাম, বাদশা, সৈকত প্রমুখ। মতবিনিময় সভা শেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার বধ্যভূমির কাজ পরিদর্শন করেন।
কমেন্ট বক্স