মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতি মুছে ফেলতে চাই

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০১৯ ইং
জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতি মুছে ফেলতে চাই
মেহেরপুর পৌরসভার উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে ডিসি আতাউল গনি মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আতাউল গনি। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে সঙ্গে নিয়ে শহরের নীলমনি সিনেমা হল পাড়া সড়ক, পিলখানাসহ পিলখানা সড়ক ও কাথুলী সড়ক পরিদর্শন করেন। এর আগে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জেলা প্রশাসককে স্বাগত জানান। জেলা প্রশাসক পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আছাদুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, জাফর ইকবাল, মীর জাহাঙ্গীর হোসেন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, পৌরসভার সচিব তফিকুল আলম, প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, ‘মেহেরপুর পৌরসভায় রাস্তা, ড্রেনসহ অনেকগুলো উন্নয়নমূলক কাজ চলছে। এ কাজগুলোর মান কেমন হচ্ছে, জনগণ সেগুলো জানতে চায়। আমার কাছেও অনেকে জানতে চেয়েছেন। জনস্বার্থেই আজকে পৌরসভায় আসলাম এবং কোন কাজের কত বরাদ্দ, তা জানলাম। যে কাজগুলো সমাপ্ত হয়েছে, তার দুই-একটা দেখলাম। আমাদের সবার উদ্দেশ্য একটাই, জনস্বার্থে সুন্দরভাবে কাজগুলো করব।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা কেউ দুর্নীতি করব না। পরস্পর পরস্পরের দুর্নীতি সহ্যও করব না। আমরা পরস্পর পরস্পরকে জবাবদিহিতার আওতায় এনে আমাদের বাংলাদেশের উন্নয়ন কর্মকা- থেকে দুর্নীতি মুছে ফেলতে চাই।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী