সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চাঁদাবাজির অভিযোগে যুবলীগ কর্মী আটক

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০১৯ ইং
চাঁদাবাজির অভিযোগে যুবলীগ কর্মী আটক
ঝিনাইদহ অফিস: বিজিবি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের নামে গরুর হাট থেকে চাঁদা তোলার অভিযোগে রফিকুজ্জামান বিপলু নামের এক ইউপি সদস্যকে আটক করেছে ঝিনাইদহের ৫৮ বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে বিজিবি ও সাংবাদিকের নাম-সংবলিত তালিকা, পশুর হাটের পাস বই, ৬ হাজার ৩ শ ৫০ টাকা এবং ১টি মোবাইল জব্দ করা হয়েছে। যুবলীগের কর্মী বিপলু মহেশপুর উপজেলার কাকিলাদাঁড়ী গ্রামের রেজাউল ইসলামের ছেলে এবং এসবিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার। গতকাল শনিবার বিকেলে ৫৮ বিজিবির উপ-অধিনায়ক কামরুল হাসান স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় এ খবর জানা যায়। অভিযোগ উঠেছে, চলতি বছরে মহেশপুরের খালিশপুর পশুর হাটের ইজারা না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে খাস আদায় করা হচ্ছে। স্থানীয় তহশীলদারের অধীনে জনপ্রতিনিধি ও সরকার দলীয় নেতা-কর্মীরা হাটের টাকা তুলে সামান্য পরিমাণ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বাকি টাকা ভাগাভাগি করে নিচ্ছেন। ভাগাভাগির এ তালিকায় বিজিবির নামে পাঁচ হাজার, সাংবাদিকের নামে দুই হাজার ও স্থানীয় এমপির নামে পাঁচ হাজার টাকার তালিকা রয়েছে। আটক ইউপি মেম্বার রফিকুজ্জামান বিপলু এ টাকা বণ্টনের নামে পকেটস্থ করেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু বিজিবি, স্থানীয় এমপি ও সাংবাদিকদের কেউ এ টাকা গ্রহণ করেন না। তাঁদের নাম ভাঙিয়ে টাকা তুলে রফিকুজ্জামান বিপলুসহ নেতা-কর্মীরা ভাগাভাগি করে নেন। বিজিবির নামে চাঁদাবাজি করার বিষয়টি জানতে পেরে গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির বিশেষ টহল দল অভিযান চালিয়ে কাকিলাদাঁড়ী গ্রাম থেকে রফিকুজ্জামান বিপলুকে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় বিজিবির হাবিলদার জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা করেছেন। গতকাল শনিবার দুপুরে রফিকুজ্জামান বিপলুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী