সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০১৯ ইং
সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা বধ্যভূমিতে নবনির্মিত হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার, এই সরকার ক্ষমতায় আসার পর বিশেষ করে আমি গত ১১ বছরে এ অঞ্চলের যে উন্নয়ন করেছি, যা কোনো সরকারের আমলের এমপিরা করতে পারেননি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের উন্নয়ন হয়। কিন্ত সরকারের উন্নয়ন দেখে বিরোধীদলের নেতারা ঈর্ষান্বিত হয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র করে চলেছে। আপনারা যারা দলের প্রাণ, বিশেষ করে তৃণমূলের নেতা-কর্মীরা তাঁদের এই ষড়যন্ত্র রুখে দেবেন। দল শক্তিশালী না হলে একসময় সংগঠন দুর্বল হয়ে পড়বে। ২০২১ সালের মধ্যে আমরা দেশকে একটি মর্যাদাশীল দেশে পরিণত করতে চাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আপনারা যারা দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন, তাঁরা প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে এ দেশ সোনার বাংলা হতে সময় লাগবে না।’ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার শাহ আলম মন্টু, হামিদুল আজম, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী, পৌর আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম, আবু সাইদ পিন্টু, কুমারি ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, চঞ্চল মাহমুদ, পরিমল কুমার ঘোষ, জয় বিশ্বাস, যুবলীগের নেতা কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, ছাত্রলীগের নেতা আশরাফুল ইসলাম, বাদশা, সৈকত প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী