সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২০ দিনে শিশুসহ ৬৪ ডেঙ্গু রোগী শনাক্ত

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০১৯ ইং
২০ দিনে শিশুসহ ৬৪ ডেঙ্গু রোগী শনাক্ত
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৪ জন। ২৭ জুলাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হন। এরপর থেকেই হাসাপাতালে বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালে অস্থায়ীভাবে স্থাপন করা হয় ২০ শয্যাবিশিষ্ট ডেঙ্গু জোন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন মাত্র ছয়জন রোগী। তাঁদের মধ্যে দুজন ভর্তি হয়েছেন গতকাল বৃহস্পতিবার। আজ শুক্রবার হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও কমবে বলে ধারণা করছেন হাসপাতালের চিকিৎসকেরা। গতকাল হাসপাতালের ডেঙ্গু জোনে গিয়ে দেখা গেছে, পুরুষ ও মহিলা দুই ওয়ার্ডের ডেঙ্গু জোনে চিকিৎসাধীন রয়েছেন মাত্র ছয়জন। তাঁদের প্রত্যেকের অবস্থা সম্পূর্ণ শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। চুয়াডাঙ্গা সদর হাসপাতলে গত ২০ দিনে ১ জন শিশু, ৫১ জন পুরুষ এবং ১২ জন নারী মোট ৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মোট ৬৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৫৯ জন রোগীই রাজধানী ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। ১ শিশুসহ মোট ৫ জন চুয়াডাঙ্গা থেকেই ডেঙ্গুর শিকার হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে হাসপাতাল থেকে ডেঙ্গু চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা সুস্থ রোগীর সংখ্যা ৫৮ জন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ পর্যন্ত শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা মোট ৬৪ জন। তাঁদের মধ্যে আজ ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে দুজন। বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনজন পুরুষ, তিনজন নারী মোট ছয়জন। বর্তমানে চিকিৎসাধীন ছয়জনের সবাই ঝুঁকিমুক্ত বলেও জানান এ কর্মকর্তা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী