আ.লীগ সরকার গরিব, দুঃখী ও অসহায় মানুষের সরকার
- আপলোড তারিখঃ
০৯-০৮-২০১৯
ইং
গোপিনগরে মসজিদ নির্মাণ উপলক্ষে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের গোপিনগরে মসজিদ নির্মাণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মসজিদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের নেতা হাজি মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘শোকের এ মাসে শোককে শক্তিতে রূপান্তর করে আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। একটি কথা সবাইকে মনে রাখেতে হবে, আওয়ামী লীগ সরকার গরিব, দুঃখী ও অসহায় মানুষের সরকার। এ সরকার গরির-দুঃখী-মেহনতি মানুষের কল্যাণে কাজ করে আসছে। জনগনের সেবা করাই আওয়ামী লীগের মূল উদ্দেশ্য।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতার আসার পর দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। দেশবাসী আজ সুখে-শান্তিতে বসবাস করছে। মসজিদ নির্মাণের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গ্রামের বিত্তবানসহ সবাইকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক নেতা তৌহিদুল ইসলাম ফকা, জেলা ছাত্রলীগের সাবেক নেতা দেলোয়ার হোসেন দিপু, নবাগত ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু, প্যানেল চেয়ারম্যান ইনতাদুল হক, গোকুলখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহাসিন আলী, ফজলুর রহমান, মজিবার রহমান, রিজাল হোসেন, জহুরুল মেম্বার, আসাদুজ্জামান, ছমির আলী, ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইদুর রহমান, মশিউর রহমান, ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি হোসেন আলী, সহসভাপতি আব্বাস আলী, ইউনিয়ন ছাত্রলীগের নেতা রিজন হোসেন, শুভ হোসেন, বকুল হোসেন, হাসান আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাহ্ আব্দুল বাতেন।
কমেন্ট বক্স