সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘নিজের কাজ নিজে করি, পরনির্ভরশীলতা পরিহার করি’

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০১৯ ইং
‘নিজের কাজ নিজে করি, পরনির্ভরশীলতা পরিহার করি’
চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এসপি মাহবুব বিশেষ প্রতিবেদক: ‘নিজের কাজ নিজে করি, পরনির্ভরশীলতা পরিহার করি’ স্লোগানে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টায় পুলিশ লাইনস-এর অভ্যন্তরে এ কাজের উদ্বোধন করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) আবু রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খানসহ পুলিশ লাইনস-এর সব সদস্যরা। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুরুতে পুলিশ লাইনস-এ সব এলাকার ঝোঁপঝাড় কেটে এডিস মশা মুক্ত করা হয়। পুলিশ সদস্যরা তাঁদের এ কার্যক্রম জেলার সব থানা, ক্যাম্প ও ফাঁড়ি এলাকায় অব্যাহত রাখবে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী