‘শেখ হাসিনার নির্দেশ, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন পরিবেশ’
- আপলোড তারিখঃ
০৪-০৮-২০১৯
ইং
ডেঙ্গু ও গুজব প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার অভিযান
বিশেষ প্রতিবেদক:
‘শেখ হাসিনার নির্দেশ, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন পরিবেশ’ স্লোগানে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচার অভিযান ও লিফলেট বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১০টায় শহরের কবরী রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে পদযাত্রা সহকারে দলের সহসভাপতি খুস্তার জামিলের পরিচালনায় এ প্রচার অভিযান শুরু হয়ে বড় বাজার শহীদ হাসান চত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হন নেতারা। সভায় বক্তারা বলেন, এটি সতর্কতা ও সচেতনতামূলক কর্মসূচি। সবাইকে নিজ নিজ বাসসস্থান, কর্মস্থল ও আশপাশের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যে সব জায়গায় ডেঙ্গু মশা নিরাপদ আবাসস্থল গড়ে তোলে, সে সব জায়গা টার্গেট করে এগিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, অ্যাড. মাসুদুজ্জামান লিটু, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্না, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন আহামেদ চন্দন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অ্যাড. তালিম হোসেন, নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদের, আব্দুর রশিদ, রেজাউল করিম, রুবাইত বিন আজাদ সুস্থির, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী আলম মিলি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি শাহাবুল হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহামেদ প্রমুখ।
কমেন্ট বক্স