সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি সিজার কারাগারে

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০১৯ ইং
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি সিজার কারাগারে
বিশেষ প্রতিবেদক: কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারকে গাড়ি ভাঙচুরের মামলায় জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম নুরুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মকা-কে উল্লেখ করে নাশকতার মামলা করা হয় (মামলা নং-৬)। জেলা যুবদলের সভাপতি সিজারকে প্রধান করে দলের দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা করে পুলিশ। চলমান এ মামলায় আদালতের আদেশ অনুযায়ী নিয়মিত হাজিরা দেওয়ার কথা থাকলেও গত ২৯ এপ্রিল ও ২৫ জুলাই নির্ধারিত দুটি তারিখে তিনি আদালতে হাজির হননি। দীর্ঘদিন পর গতকাল রোববার বিকেলে ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন শরিফ উর জামান সিজার। এ সময় তাঁর পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে আদালতের বিচারক এম নুরুল ইসলাম তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী