দলের ত্যাগী পরিচ্ছন্ন ও মেধাবী কর্মীদের পদ দেওয়া হবে
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০১৯
ইং
দামুড়হুদা ও জীবননগরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদন:
প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে দামুড়হুদা ও জীবননগরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথক সময়ে পৃথকভাবে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা:
দামুড়হুদায় প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমাদের দলে অনেক পরিচ্ছন্ন, সৎ ও মেধাবী কর্মী আছে, তাদের মূল্যায়ন করা হয় না। ত্যাগী, পরিচ্ছন্ন ও মেধাবী কর্মীদের মূল্যায়ন করতে হবে এবং দলীয়ভাবে তাদের পদও দেওয়া হবে।’ তিনি দলীয় নেতা-কর্মীদের হুঁশিয়ার করে আরও বলেন, নিজেদের মধ্যে হুড়োহুড়ি করে তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া যাবে না। কাজেই সবাই সজাগ থাকুন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করুন।
বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন, তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে চলেছেন। তিনি বাংলাদশকে একটি সুখি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁরই নিরলস প্রচেষ্টায় এদেশ বর্তমানে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে।
হাজি আলী আজগার টগর আরও বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আমাদের প্রাণপুরুষ। তাঁর দিকনির্দেশনায় দলীয় কার্যক্রম পরিচালিত হবে। কোনো কার্ডধারী ভাতাভোগীকে দলের নেতা বানানো হবে না। দলের স্বার্থে যাঁরা পরিচ্ছন্ন, ত্যাগী এবং মেধাবী, তাঁদেরকেই দলীয় পদে আনা হবে।
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হাজি সহিদুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক এস এ এম জাকারিয়া আলম, ধর্মবিষয়ক সম্পাদক হাজি জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান সোহবার হোসেন, আজিজুল হক, ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি রবিউল হোসেন, সহসভাপতি সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টার, অ্যাড. রফিকুল আলম রান্টু, সিরাজুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক আব্দুল হালিম, উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়নের সভাপতি হাজি সহিদুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক জাফর আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাফিক মাস্টার, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, কুড়–লগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ওসমান গনি, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বরকত আলী, সাধারণ সম্পাদক মুনতাজ আলী, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, জেলা কৃষকলীগের মৎস্য ও পশুসম্পদ-বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জহিদুর রহমান মুকুলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
জীবননগর:
জীবননগরে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন।
এ সময় ছেলুন জোয়ার্দ্দার বলেন, আওয়ামী লীগের দলের মধ্যে কোনো গ্রুপিং চলবে না। দলের নিয়ম-শৃঙ্খলা সবাইকে মেনে চলতে হবে। বিশেষ করে সব নেতা-কর্মীকে খেয়াল রাখতে হবে এ সদস্য সংগ্রহ করার সময় যেন জামায়াত-বিএনপির কোনো সদস্য আওয়ামী লীগ দলের ভেতর প্রবেশ করতে না পারে। তাঁরা দলের মধ্যে ঢুকে গ্রুপিং তৈরি করার চেষ্টা করে চলেছেন। নেতা-কর্মীদের মধ্যে দাঙ্গা-হাঙ্গা করার জন্য বিভিন্ন পথ তাঁরা অবলম্বন করছেন, এ জন্য সবাইকে সচেতন হতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন, নজরুল মল্লিক, সাংগঠনিক সম্পাদক মুন্সী আব্দুল হান্নান, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
কমেন্ট বক্স