সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০১৯ ইং
দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার
সমীকরণ প্রতিবেদন: দেশে স্বল্পশিক্ষিত ও অশিক্ষিত বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার জন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। গতকাল সোমবার জাতীয় সংসদে রুস্তুম আলী ফরাজীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মুন্নুজান সুফিয়ান বলেন, বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনে (২০১৬-১৭) দেখা গেছে দেশে শিক্ষিত, স্বল্পশিক্ষিত ও অশিক্ষিত বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার জন। এর মধ্যে শিক্ষিত ও স্বল্পশিক্ষিত যাদের বয়স ১৫ বছর ও তদূর্ধ্ব এ সংখ্যা ২৩ লাখ ৭৭ হাজার জন এবং অশিক্ষিত বেকার রয়েছে ৩ লাখ। বেগম হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ২০০৫-০৬ সালে দেশে কর্মে নিযুক্ত জনসংখ্যা ছিল ৪ কোটি ৭৪ লাখ। বর্তমানে অর্থাৎ ২০১৬-১৭ অর্থবছরে তা বেড়ে দাড়িয়েছে ৬ কোটি ৮ লাখ। এ সময়ে দেশে প্রায় দুই কোটি লোকের নতুন কর্মসংস্থান হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী