সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগ সরকার বিদ্যুতের ঘাটতি দূর করেছে

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০১৯ ইং
আ.লীগ সরকার বিদ্যুতের ঘাটতি দূর করেছে
মেহেরপুরে নবায়নযোগ্য জ¦ালানি সাশ্রয়ী স্কুলিং প্রোগ্রামে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর অফিস: মেহেরপুরে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সাশ্রয়ী স্কুলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সাশ্রয়ী স্কুলিং প্রোগ্রামের আওতায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, নাটিকা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখন তোমরা যারা শিক্ষার্থী, তাদের সুশিক্ষা গ্রহণ করে আগামীতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। দেশ ও জাতির কাজে লাগতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুতের ঘাটতি দূর করেছে। এখন আর লোডশেডিং হয় না। বিদ্যুতের জন্য মানুষকে আর কষ্ট করতে হয় না। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ¯্রডোর চেয়ারম্যান হেলাল উদ্দীন, ¯্রডোর পরিচালক মঞ্জুরুল মুশের্দ, সদস্য সালিমা জাহান প্রমুখ। সেমিনারের আগে সেখানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ব্যপারে শপথবাক্য পাঠ করানো হয়। এর আগে ¯্রডোর চেয়ারম্যান হেলাল উদ্দীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একডেমির সামনে এসে শেষ হয়। র‌্যালিতে ¯্রডোর পরিচালক মঞ্জুরুল মুশের্দ, সদস্য সালিমা জাহান, জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, এনডিসি রাকিবুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী