মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক-পিস্তল-গুলি উদ্ধার
- আপলোড তারিখঃ
০১-০৭-২০১৯
ইং
ঝিনাইদহে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীর গোলাগুলি, গুলিবিদ্ধ অবস্থায়
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা মিস্ত্রিপাড়া থেকে মসিউর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। মসিউর রহমান শহরের আরাপপুর সোনালীপাড়া এলাকার নুর হোসেন কাজীর ছেলে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫০ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন মাদক-অস্ত্রসহ একাধিক মামলার আসামি মসিউর রহমান খাজুরা এলাকায় মাদক বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় মসিউর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করতে যান। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে মসিউর রহমান গুলিবিদ্ধ হন। পরে সেখান থেকে তাঁকে আটক করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ফেনসিডিল, অস্ত্র ও গুলি। মসিউর রহমানের নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ৯টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
কমেন্ট বক্স