সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ব্যবসাপ্রতিষ্ঠান-বাড়িঘর ভাঙচুর, অস্ত্রের মহড়া

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০১৯ ইং
ব্যবসাপ্রতিষ্ঠান-বাড়িঘর ভাঙচুর, অস্ত্রের মহড়া
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ ঝিনাইদহ অফিস: আধিপত্য বিস্তার ও বাস কাউন্টার দখল নিয়ে ঝিনাইদহের হাট গোপালপুরে আওয়ামী লীগের বিকাশ ও লিটু গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি দোকান ও বাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয়টি ফাঁকা গুলি চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের সদর উপজেলার হাট গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, দীর্ঘদিন ধরে পদ্মাকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটুর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। কয়েক দিন যাবৎ হাট গোপালপুর বাজার ও বাস কাউন্টার দখল করা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া শুরু করে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ী ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটুর রাইচ মিল, জুয়েল রানার স্টিল ফার্নিচার, ছব্বারের ফার্নিচার ও এ্যালুমিনিয়াম ও ক্রোকারিজের দোকান, খলিলের দোকান এবং গোলাম বারী, শহিদুলসহ বেশ কয়েকজনের বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে আওয়ামী লীগের বিবদমান বিকাশ ও লিটু গ্রুপের মধ্যে বিরোধ মেটাতে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ সভা করা হয়। সে সভায় দুই পক্ষই আর হানাহানিতে লিপ্ত হবে না মর্মে অঙ্গীকার করে। কিন্তু দুই মাস যেতে না যেতেই তারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী